ট্রাক চাপায় সিএনজির চালকসহ নিহত ৩

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিচা নামক স্থানে ট্রাকচাপায় সিএনজির চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা খলিল মিয়া (৩২), একই উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা মাসুম (২৮) ও গুজিরকোনা গ্রামের বাসিন্দা সিএনজি চালক শহিদুল ইসলাম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাফিজুর রহমান।

তিনি জানান, ময়মনসিংহ সিএনজি স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে যায় সিএনজিটি। পথিমধ্যে খিচা নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই নিহত হন সিএনজির যাত্রী মাসুম মিয়া। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সিএনজির চালক খলিল মিয়া ও যাত্রী শহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যায় বলে জানা যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর