হাসপাতালেই থাকছেন খালেদা জিয়া

দ্বিতীয় বার করোনা পজিটিভ বিএনপি চেয়ারয়ারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে ভর্তি করা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শারীরিক অবস্থা বিবেচনায় আরও ২ থেকে ৩ দিন তাকে হাসপাতালেই অবস্থান করতে হবে।

এর আগে হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল। নানা পরীক্ষার সুবিধার্থেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়। বিএনপি চেয়ারপারসন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিভিন্ন পরীক্ষার সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন মেডিকেল বোর্ডের তিন সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং আবদুল্লাহ আল মামুন। হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রাইভেটকারে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার গৃহকর্মী ফাতিমা ও একজন নার্স।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর