বিশ্বের ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। করোনাভাইরাসের এই স্ট্রেনটি মারাত্মক। ভাইরাসের এই স্ট্রেনে নাজেহাল অবস্থা ভারতের। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু বাড়ছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ডব্লিউএইচও জানিয়েছে, করোনার ভারতীয় ধরনের অধিকাংশ সিকোয়েন্সই ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।
বাকি দেশগুলো হল- অস্ট্রেলিয়া, বাহরাইন, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, পর্তুগাল, বেলজিয়াম, গ্রিস, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড,ইতালি ও কম্বোডিয়া।
ডব্লিউএইচও বলছে, করোনাভাইরাস প্রতিনিয়ত পরিবর্তিত হয়। ক্রমশ চরিত্র পাল্টানো এই ভাইরাসের উপর গবেষণা চালিয়ে যেতে হবে।
বার্তাবাজার/নব