সীমান্তে আটকে পড়া দুইশ’ বাংলাদেশি ফিরলেন দেশে

ভারতে আটকা পড়া দুইশ’ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুরের মধ্যে তারা বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করেছেন। তাদেরকে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

ভারত থেকে ফেরত আসা যাত্রীরা জানান, চিকিৎসার জন্য তারা ভারতে অবস্থান করছিলেন। লকডাউনের খবর পেয়ে দেশে ফিরতে শুরু করেন কলকাতাসহ বিভিন্ন এলাকায় আটকে পড়া যাত্রীরা।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) দেশে ফিরতে বেনাপোলের ওপারে পেট্রাপোলে অবস্থান করেন প্রায় ৩ শতাধিক যাত্রী। লকডাউনে শর্তানুযায়ী আটকে পড়া যাত্রীদের দেশে ফেরত আসার জন্য কলকাতাস্থ ভারতীয় উপদূতাবাস থেকে ছাড়পত্র নিতে হবে।

সেই মোতাবেক ছাড়পত্র নিয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে ফিরেছেন ৯০ জন বাংলাদেশি। বুধবার বেলা ১টার দিকে আরও আনুমানিক ৫০ জন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনের প্রবেশের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

ফরত আসাদের বরাতে জানা যায়, এখনও ছাড়পত্রের জন্য কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসে প্রায় সাত-আটশ’ ব্যক্তি অপেক্ষা করছেন। এদের অধিকাংশ বিভিন্ন ধরনের অপারেশনের এবং ক্যান্সার আক্রান্ত রোগী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর