ঢাকার ধামরাইয়ে হাত ও পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে অজ্ঞাত (৩৫) ওই যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, বুধবার সকালে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের হাত ও পা বাঁধা ছিলো এবং তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।
আতিকুল ইসলাম আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং তার হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/পি