গত কয়েকদিনের দাবদাহে অতিষ্ঠ জনজীবন। রোদের তীব্রতায় বাইরে বের হওয়া দায়। এমনকি ঘরেও প্রচণ্ড তাপ। তবে আজ গরম থেকে স্বস্তি মিলতে পারে।
কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ বিভাগীয় শহর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য স্থানে ‘অস্থায়ীভাবে’ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দেশজুড়ে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
গতকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। গতকাল খুলনার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৮ ডিগ্রি ও রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বার্তাবাজার/নব