সদ্য যোগদানকৃত রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন এর সাথে রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাব সভাপতি মোস্তফা খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হক খন্দকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুদ্দিন আহমেদ, প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মো: জয়নাল আবেদীন, মোসলেহ উদ্দিন বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আহমেদ মোল্লা, মাহবুবুল আলম লিটন, বার্তা বাজারের জেলা প্রতিনিধি একে এম রেজাউল করিমসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি