রাজধানীর নবাবগঞ্জের বান্দুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বেশ কয়েকটি বাস ও দোকান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বার্তাবাজার/নব