করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী জুনে। এমন পরিস্থিতিতে অনেক বিদেশি খেলোয়াড়দের হারিয়েছে দলগুলো।
যার ফলে বদলি খেলোয়াড়দের ড্রাফট থেকে স্কোয়াড পূর্ণ করেছে দলগুলো। ড্রাফটে নাম ছিল ৬ বাংলাদেশির। তবে দল পেয়েছেন তিনজন। তারা হলেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।
এর আগে পিএসএলে করাচি কিংস ও পেশাওয়ার জালমির হয়ে খেলেছিলেন সাকিব। এবারের আসরে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। করাচি কিংসের হয়ে খেলবেন লিটন।
এর আগে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা মাহমুদউল্লাহ এবার খেলবেন মুলতান সুলতান্সের হয়ে। সাকিব-রিয়াদ-লিটন দল পেলেও দল পাননি তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।
আগামী ১ জুন লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে পিএসএল মাথে গড়াবে। এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন। সবগুলো ম্যাচই পাকিস্তানে হবে।
বার্তাবাজার/নব