বিশ্বে একদিনে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৮২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৮২২ জন।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮ জন। মারা গেছেন ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৩৭ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জন। মারা গেছেন ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

আক্রান্তের তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন ও মারা গেছেন ১১ হাজার ২২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর