আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে নিতে কাতারকে অনুরোধ

মহামারি করোনা পরিস্থিতির কারণে দেশে আটকে পড়া অবশিষ্ট প্রবাসী বাংলাদেশি কর্মীদের কাতারে ফিরিয়ে নিতে দেশটির সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রণালয়ের এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। এ সময় রাষ্ট্রদূত এ সহযোগিতা চান।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে আটকে পড়া কর্মীদের কাতারে ফিরে যেতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। আটকে পড়া অবশিষ্ট বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ করলে এসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত কাতারে অবস্থানরত অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের জন্য অনুরোধ করলে জনাব ওবাইদলি এ বিষয়েও সহযোগিতার প্রদানের কথা জানান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর