করোনা পরিস্থিতি বিবেচনায় সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল পদ্ধতিতে ১১ কার্যদিবসে ২০ হাজার ৩৯ জন কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১১ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৬ হাজার ২৪০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ২০ হাজার ৩৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২৪৬ জন।
ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল ২ হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন ,২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন ও ২৭ এপ্রিল ১৩৯৫ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।
বার্তাবাজার/পি