করোনায় টালমাটাল ভারত: আক্রান্ত সাড়ে ৩ লাখ, মৃত্যু ৩ হাজার

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এরই মধ্যে দেশটিতে ভাইরাসজনিত মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জন। এর আগে একদিনে ৩ হাজারের বেশি মৃত্যু দেখেনি দেশটি।

এছাড়া প্রথমবারের মতো ভারতে সাড়ে ৩ লাখের বেশি আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ লাখ ৬২ হাজার ৯০২ জনের সংক্রমণ হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। এখানে নেই পর্যাপ্ত আইসিইউ— এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর