এবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সবকিছু ফাঁস করে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে আপনাদের সব তথ্য আমি ফাঁস করে দেব। তিনি নিজের কর্মীদের ওপর দমন নিপীড়ন বন্ধেরও দাবি জানান।
কাদের মির্জা মঙ্গলবার রাত ১০টায় বসুরহাট পৌরসভা ভবন থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন।
বার্তাবাজার/পি