যারা টিকা নিয়েছেন তাদের মাস্ক পরার প্রয়োজন নেই

যুক্তরাষ্ট্রে ২ ডোজ করোনার টিকা যারা নিয়েছেন এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

মহামারি করোনায় এ নতুন নির্দেশনা বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশিসহ দেশটির জনগণ। করোনা মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।

এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

জো বাইডেন আরো বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।

এদিকে, এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে। বুধবার কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের ১০০ দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর