মাত্র ১ রানে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্যাঙ্গালুরু

মাত্র ১ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক রানে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করলো বিরাট কোহলিরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি।

এবি ডিভিলিয়ার্স ৪২ বলে ৭৫ রান করতে সক্ষম হন । রজত পতিদার ২২ বলে ৩১ রান তুলেন। অন্যদিকে ২০ বলে ২৫ রান যোগ করেন ম্যাক্সওয়েল।

উত্তেজনাকর ম্যাচে একটি করে উইকেট তুলেন ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, আবেশ খান, কাগিসো রাবাদা।

জবাবে ৪৮ বলের ৫৮ রান তুলেন ঋষভ পন্থ। ২৫ বলে ৫৩ রান করেন শিমরন হেটমেয়ার। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রানের।

পন্থ-হেটমেয়ার অপরাজিত থেকেও ১ রানের জন্য জয়ে পৌঁছতে পারেনি দিল্লি। ৪ উইকেটে ১৭০ রান করতে সক্ষম হয় তারা।

ব্যাঙ্গালুরুর হয়ে হার্সাল প্যাটেল দুটি উইকেট তুলেন। মোহম্মদ সিরাজ ও কাইল জেমিসন একটি করে উইকেট আদায় করেন।

এই জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ-

দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল স্যামস, রজত পতিদার, কাইল জেমিসন, হার্সাল প্যাটেল, মোহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

দিল্লি ক্যাপিটালস একাদশ-

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, আবেশ খান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর