মালয়েশিয়াগামী অচল বোট থেকে ৩০ রোহিঙ্গা উদ্ধার

বাহারছড়া স্টেশান বড় ডেইলপাড়া ঘাট এলাকা থেকে সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার আমিরুল হক।

তিনি জানান, উদ্ধারকৃতদের মধ্য ২০ জন মহিলা, ৫ জন পুরুষ, ৫ জন শিশু রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩শে এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

গত ২৫শে এপ্রিল রাতে রোহিঙ্গারা সমুদ্রে অবস্থানকালীন সময়ে তাদের ওপর ডাকাতরা হামলা করে। এসময় ডাকাতদল তাদের মুল্যবান জিনিসপত্র নিয়ে নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়।

এতে তাদের নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। উক্ত খবরের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশান বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত রোহিঙ্গারা জানান দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর