প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার মামলায় এক যুবককে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
জানা যায়, গ্রেফতারকৃত যুবকের নাম লিটন কাজী (২৭)। তিনি পাংশা উপজেলার চরমৌদিপুর গ্রামের মোন্তাজ কাজীর ছেলে। এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের একটি ইটভাটায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
গত সোমবার কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন (২৮) বাদী হয়ে লিটন কাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল লিটন কাজীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেওয়া হয়।
স্ট্যাটাসটি মামলার বাদী শেখ মো. রিপনের নজরে আসলে তিনি কালুখালী থানায় মামলা করেন। প্রধানমন্ত্রী মানহানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে মিথ্যা তথ্য ফেসবুকে ছড়ানোর অভিযোগ আনেন লিটন কাজীর বিরুদ্ধে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গত ২৬ এপ্রিল বাদী মামলা করার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। পরে দুপুরেই তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তার জামিনের আবেদন খারিজ করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বার্তাবাজার/ই.এইচ.এম