হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমানে ম্যাডামের শারীরিক অবস্থা খুবই ভালো। এখন তার আরো পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। এজন্য আজ রাত তাকে হাসপাতালে থাকতে হবে। করোনার কোনো জটিলতা খালেদা জিয়ার শরীরে তৈরি হয়েছে কি-না জানতে চাইলে, উত্তরে বিএনপি মহাসচিব বলেন, না, কোনো জটিলতা নেই।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, রাত ১২টা পর্যন্ত সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ আরো কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয় খালেদা জিয়ার। এছাড়া আরো কিছু পরীক্ষার জন্য তাকে আজ হাসপাতালে থাকতে হচ্ছে।

খালেদা জিয়া হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে ৭ তলায় ৭২০৩ রুমে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন- চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর