চমেক হাসপাতালে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন নেতাকর্মী আহত হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮ টার দিকে হাসপাতালটির প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।

চমেক সূত্রে জানা যায়, বিবদমান ছাত্রলীগের দুই পক্ষের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং অপর পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও উভয়পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল হক ভূঁইয়া জানান, নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন নেতাকর্মী হালকা আহত হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর