হাসপাতালে থাকতে পারেন খালেদা জিয়া

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ রাতে এভারকেয়ার হাসপাতালে রাখা হবে বলে জানা গেছে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সিটিস্ক্যান করা হবে।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘনিষ্ঠ সূত্র থেকে এ তথ্য জানা যায়। তবে চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সবকিছু।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টায় খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান।

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন- চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এবং ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ২৪ এপ্রিল দ্বিতীয়বার বিএনপি চেয়ারপারসনের করোনা টেস্ট করালেও রিপোর্ট পজিটিভ আসে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার দেহে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই।

এর আগেও ১৪ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর