দুর্যোগ মেকাবেলায় ওয়ার্ল্ড ভিশনের ফাস্ট এইড বক্স বিতরণ

দুর্যোগ মেকাবেলায় ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি, সিপিপি ভলেন্টিয়ার ও যুব ক্লাবের মাঝে ম্যাগাফোন, ফাস্ট এইড বক্স ও হাত করাত বিতরন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার সাতক্ষীরার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে “আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র ব্যুরো ফর হিউম্যানিট্যারিয়ান এসিসটেন্স এর অর্থায়নে ’’ ইনক্রিসিং কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার ইন বাংলাদেশ প্রকল্প আওতায় এবিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশী ইউনিয়নের ০৯টি ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটিকে, ০২ টি ওয়ার্ড সিপিপি ভলেন্টিয়ার দল ও যুব ক্লাবের মাঝে এসব সামগ্রী প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম সরদার, ইউপি সদস্যবৃসন্দ, সিপিপি ভলেন্টিয়ার ও যুব ক্লাবের সদস্য ও ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইনক্রিসিং কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার ইন বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অফিসার স্টিপেন বিশ্বাস উক্ত উপকরন গুলির যথাযথ ব্যাবহার ও সংরক্ষনের উপর দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া নবযাত্রা প্রকল্পের এসোাসিয়েট সিস্টেম স্টেন্দেনিং অফিসার ফয়সাল আহমেদ ইউনিয়ন ও ওর্য়াড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির নিয়মিত মিটিং কারার জন্য অনুরোধ জানান।

উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো: নুরুল ইসলাম সরদার বলেন, এই উপকরন গুলির মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্বি পাবে এবং আমরা জনগনকে দুর্যোগর আগাম সংকেত প্রদান করতে পারবো ও আহত মানুষের সেবা করতে পারব।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর