নবীনগরে ৮ কেজি গাঁজাসহ ২জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ প্যাকেট গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন পার্শ্ববর্তী কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. আকরাম হোসেন (২৭) ও গোপীনাথপু গ্রামের শাহ আলম (২৮)। সোমবার রাতে উপজেলার টানচারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের টানচারা গ্রামে গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এস আই মিশন বিশ্বাস ও এএসআই আশ্রাফের নেতৃত্বে একটি পুলিশের দল অভিযান চালিয়ে ৪ বস্তা যার পরিমাণ ৮ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, গ্রেপ্তার হওয়া আসামীদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর