পাড়া মহল্লায় ইফতার উপহার দিচ্ছে দর্শনা স্পোর্টিং ক্লাব
দেশে মহামারী করোনা পরিস্থিতি ও চলমান লকডাউনে এলকার কর্মহীন শ্রমজীবি এবং ছিন্নমূল রোজাদারদের দ্বারে দ্বারে ইফতার উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী -সামাজিক সংগঠন দর্শনা স্পোর্টিং ক্লাব।
এই রমজানে দর্শনা এলাকার আশপাশে অসহায় ও হতদরিদ্র রোজাদারদের ইফতারি জোগান দিয়ে আসছে ক্লাবটির সদস্যরা।
করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় ধাপে পহেলা রমজান থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন।লকডাউন মানে রংপুর অঞ্চলের পশ্চাৎপদ সাধারণ খেটে খাওয়া রোজাদারদের কাছে যেনো মৃত্যুর পদধ্বনি।তাই এসব মানুষের কাছে রমজানের শুরু থেকে ইফতার পৌঁছে দিয়ে আসছেন এই ক্লাবটি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিদিনের ন্যায় সুত্রাপুর, আক্কেলপুরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে রোজাদার মানুষের মাঝে ইফতারের উপহার সামগ্রী পৌঁছে দেন ক্লাবটির সদস্যরা।
ইফতার বিতরণকালে কথা হয় ক্লাবটির সভাপতি মুজাইদুল ইসলাম লিখন এর সাথে। তিনি জানান, দর্শনা স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলা নয় এটি একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।আমরা প্রতিবারের ন্যায় এবারও গড়ে প্রতিদিন একশত রোজাদারদের মাঝে ইফতার পৌঁছে দিয়ে আসছি। আর এই কাজ ৩০ রমজান পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করবো আমরা।
এছাড়াও এই করোনা কালে আমরা মাস্ক বিতরণ, জনসচেতনতামুলক মাইকিং সহ কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তালিকা করে দিয়ে আসছি।
এসময় প্রতিদিনের মতো সহযোগিতায় সাথে ছিলেন ক্লাবটির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাপ্পি, আমির হোসেন রিমন, সৌরভ, আল-আমিন, সায়েম, বিপু, টিটুলসহ ক্লাবের অন্য সদস্যরা।
রকি আহমেদ