আনভীর দেশেই আছেন: ইমিগ্রেশন পুলিশ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ফেসবুকে গুঞ্জন উঠেছে তিনি গতকালই (সোমবার) একটি বিমানে দেশ ত্যাগ করেছেন। তবে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আনভীর দেশেই আছেন।

ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের সিস্টেমে চেক করে দেখা গেছে সায়েম সোবহান আনভীর দেশে আছে।

এছাড়া ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এক গণমাধ্যমকে জানান, সায়েম সোবহান দেশের বাইরে চলে গেছেন কি না এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে ইমিগ্রেশনে খোঁজ নেয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে তিনি দেশের বাইরে যাননি।

প্রসঙ্গত, গুলশান-২ এর একটি বাসা থেকে মুনিয়া নামের কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন আদালত।সূত্র- আরটিভি অনলাইন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর