দাবদাহে স্বস্তি আনতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের প্রায় সর্বত্রই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। বৈশাখের প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। চলমান পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তির বার্তা জানিয়েছে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ৬টায় পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসাথে চট্টগ্রামের সীতাকুণ্ড, নোয়াখালীর হাতিয়া, রাঙামাটি, কুমিল্লা, মাইজদিকোর্ট, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারা দেশের দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর