হাসপাতালে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আছেন চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। ফিরোজা থেকে খালেদা জিয়াকে বিদায় দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

এর আগে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাতায়াতকালে নিরাপত্তার ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে রাত সাড়ে নয়টার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডা. জাহিদ। পরে এই সময় দেড় ঘন্টা পিছিয়ে যায়।

গত শনিবার (২৪ এপ্রিল) খালেদা জিয়ার দ্বিতীয় বার করোনা পরীক্ষা করে পজিটিভ আসে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল পজিটিভ আসে।

পরদিন বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর