নীলফামারীর ডিমলায় এবছরের মৌসুমি ফলের মধ্যে তরমুজ কৃষকের ফলানো মাঠ থেকে স্বল্পমূল্যে পিচ হিসেব কিনে বাজারে কেজি দরে বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার কেন্দ্রীয় স্মৃতি অম্লান চত্বর শুটিবাড়ী মোড়ে খাদ্য গুদাম গেইট সংলগ্ন ওয়াল ঘেষে অবৈধভাবে গড়ে উঠা ফলের দোকানগুলোতে সরেজমিনে দেখা যায় কেজি দরে বিক্র করতে। যাহা মাঠেই ন্যায্য মূল্য থেকে বি ত কৃষক প্রতারিত হচ্ছে ক্রেতারাও। গরম আবহাওয়া ও রোজায় তরমুজের বেশি চাহিদা থাকায় বাজারে চলছে রীতিমত লংকান্ড। এবারে প্রথমবারের মতো তিস্তার জেগে উঠা বালুচরে তরমুজের বাম্পার ফলন হয়েছে।
সেখানকার চাষীরা জানান, মাঠ থেকে পাইকারিতে পিস হিসেবে বিক্রি করেন তারা। কিন্তু বাজারে নিয়ে কেজি হিসেবে বিক্রির নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগীরা মুনাফা লুটে নিলেও বি ত হন কৃষকরা, ক্রেতারাও প্রতারিত হচ্ছেন বলে মন্তব্য বাজার বিশ্লেষকদের।
নাম প্রকাশের অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, ডিমলায় শুধু তরমুজেই না অনেক নিত্য পণ্য ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীরা সরকারের বেধে দেয়া মূল্য বাদ দিয়ে বেশি মূল্যে বিক্রি করে। সেই সাথে পুষ্টি চাহিদা মেটাতে তরমুজের বাজারে সরকারী মূল্য নির্ধারণের দাবী করেন ক্রেতারা।
ভিডিও দেখতে এথানে ক্লিক করুন
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/ভিএস