আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, চলবে বিশেষ ফ্লাইট

করোনা ভাইরাসের উর্ধ্বগতির কারণে দেশে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল একাধিক কর্মকর্তাদের থেকে এ তথ্য জানা যায়।

তবে প্রবাসী কর্মীদের জন্য চালু হওয়া বিশেষ ফ্লাইট চলবে। সেই সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমানকে প্রশ্ন করলে তিনি বলেন, সারাবিশ্বে করোনার সংক্রমণের উর্ধ্বগতি। সুতরাং এ পরিস্থিতিতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই উত্তম।

তিনি আরো বলেন, প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের ( সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, সিঙ্গাপুর, ও বাইরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর