তিতাসে দুইজনকে কুপিয়ে আহত, আশঙ্কাজন অবস্থায় ঢাকায় প্রেরণ

কুমিল্লার তিতাস উপজেলায় দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত।ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার রাত আনুমানিক ৮ঃ৩০ মিনিটে উপজেলার কড়িকান্দি বাজারের দক্ষিন পাশের ব্রিজে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪-৫ জন বন্ধু মিলে ব্রিজের ওপরে সন্ধ্যা থেকে আড্ডা মারছিল, আনুমানিক সাড়ে ৮টার দিকে ২টি সিএনজি চালিত অটোরিকশা দিয়ে মুখোশ ও হেলমেট পরা অবস্থায় উত্তর দিক থেকে আসা ১০-১২ জনের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। তখন সাথে থাকা বন্ধুদের ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় কড়িকান্দি গ্রামের জহিরুল ইসলাম জাদু মোল্লার ছেলে আশ্রাফুল (২০) ও কলাকান্দি গ্রামের জানে আলমের ছেলে মোঃ বাদন ( ১৮) গুরতর আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

মোঃ আসলাম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর