সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে মাছের ঘেরের পানিতে ডুবে কাইয়ুম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম ফতেপুর গ্রামের কবিরুল ইসলাম কারিকরের ছেলে।
নিহতের পিতা জানান, বাড়ির সবার অগোচরে কাইয়ুম হোসেন বাড়ির পাশের একটি মাছের ঘেরের পানিতে পড়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস