বসুন্ধরা গ্রুপের এমডি দেশত্যাগ করেছেন বলে গুঞ্জন

রাজধানীর গুলশান-২ এর একটি বাসায় কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েব সোবহান আনভীরের নামে।

সোমবার (২৭ এপ্রিল) মামলা দায়েরের পর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে বিচারক শহীদুল ইসলাম তা মঞ্জুর করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গুলশান থানার নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কার্গো বিমানের করে দেশত্যাগ করেছেন সায়েম সোবহান আনভীর।

একইসাথে এয়ারপোর্ট এভিয়েশন সিকিউরিটি ও পুলিশ কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি কার্গো বিমানে করে সায়েম সোবহান আনভীর ঢাকা ত্যাগ করেছেন।

এদিকে মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিহত মুনিয়াকে জানাজা শেষে কুমিল্লায় তার মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়।

উল্লেখ্য, সোমবার নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুনিয়া সেই ফ্ল্যাটে একা থাকতেন। যার প্রেক্ষিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আনভীরের নামে একটি মামলা দায়ের করেন নিহতের বড় বোন নুসরাত জাহান।

সুত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর