দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মঙ্গলবার (২৭ এপ্রিল) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আগে ব্যাট করার সিদ্ধান্তের প্রশ্নে, ঋষভ পন্থ বলেন আহমেদাবাদের এই মাঠে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে। আর তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চলমান ম্যাচটি উভয় দলের জন্য গুরত্বপূর্ণ কারণ ম্যাচটিতে যে দল জিতবে সেই দলই লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করবে
মাঠে নামার আগে পর্যন্ত পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও রেন রান রেটে এক ধাপ পিছিয়ে রয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ-
দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল স্যামস, রজত পতিদার, কাইল জেমিসন, হার্সাল প্যাটেল, মোহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
দিল্লি ক্যাপিটালস একাদশ-
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, আবেশ খান।
বার্তাবাজার/ই.এইচ.এম