ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় করোনা আক্রান্ত হয়ে আমেনা বেগম (৮০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। তিনি পৌর এলাকার মসজিদ পাড়ার মৃত আব্দুর মালেকের স্ত্রী। এ নিয়ে আখাউড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ তে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বৃদ্ধা গত কিছুদিন যাবত শ্বাস কষ্টে ভুগছিলেন। রবিবার তাকে কুমিল্লায় হাসপাতালে নেয়া। নমুনা সংগ্রহের পর বৃদ্ধার করোনা শনাক্ত হয়। রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, এ পযর্ন্ত আখাউড়ায় মোট ২৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরমধ্যে ২১৩ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১১ জন।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস