আন্দোলন না করে মাফিয়া রাষ্ট্রের স্থাপনাটাকে শক্ত করে দিচ্ছি: জাফরুল্লাহ

দেশবাসীকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হাতে আর সময় নেই। বর্তমানে আন্দোলন ও রাস্তায় নামা ছাড়া আর কোন বিকল্প নেই। আমারা আন্দোলন না করে এই মাফিয়া রাষ্ট্রের স্থাপনাটাকে শক্ত করে দিচ্ছি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত নাগরিক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি সকলকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে ফিরব না। পরিবর্তন চাই, পরিবর্তন হবেই। এভাবে দেশ চলবে না। কেউ বিচারের বাইরে থাকতে পারবে না। আন্দোলন করা দরকার একটা সুষ্ঠু জীবন-জীবিকার জন্য।’

তিনি বলেন, বাঁশখালীতে ১৮ বছরের একটি ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। বিধবা মা ছেলেটিকে কষ্ট করে মানুষ করেছিলেন। পুলিশ গুলি করে মেরেছে নাকি, গুণ্ডা বাহিনী গুলি করে মেরেছে, সে ব্যাপারে কেউ মুখ খুলেনি, এমনকি পুলিশও না। পুলিশও এদের ভয় পায়।

সরকারের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, বন্দুকের গুলি দিয়ে কোনো রাষ্ট্র টিকেতে পারে না। আপনিও পারবেন না। তাই বলছি ভালো হয়ে যান। সারা পৃথিবীকে বিষয়টা জানানো দরকার আমরা মাফিয়া রাষ্ট্রে আছি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবং চট্রগ্রামে বাঁশখালীতে শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করা ৮ সদস্যসহ অন্যান্যরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর