কেরানীগঞ্জে কেজি দরে তরমুজ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কেরানীগঞ্জে কেজিতে তরমুজ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রাথমিকভাবে ব্যবসায়ীদের জরিমানা না করে সতর্ক করে দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার রোহিতপুর রামেরকান্দসহ বিভিন্ন হাটবাজারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ব্যাবসায়ীদের সতর্ক করতে ওজন মাপার মেশিন জব্দ করে আর ওজনে তরমুজ বিক্রি করবে না মর্মে মেশনগুলো ফেরত দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান শেষে বার্তাবাজারকে জানান, আজ প্রথম দিন হিসেবে কাউকে জরিমানা করা হয়নি। আমরা নজর রাখছি, ভবিষ্যতে কেউ ওজনে এবং বেশি দামে তরমুজ বিক্রি করলে তাকে জেল জরিমানার আওতায় আনা হবে। সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও তরমুজের সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। এসময় তিনি আরও বলেন, কেরানীগঞ্জে একজন ব্যাবসায়ীও ওজনে তরমুজ বিক্রি করতে পারবেনা।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর