যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেশ উত্তপ্ত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। গত শনিবার আর্মেনিয়াতে গণহত্যা চালানোর জন্য তুরস্ককে দায়ী করে বাইডেন যে মন্তব্য করেছেন তা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। নইলে দু দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্থ হবে বলেও তিনি হুমকি দেন।
সোমবার (২৬ এপ্রিল) নিজ দেশের মন্ত্রীসভার এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ১৯১৫ সালের ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেওয়ার কারণে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ১০০ বছরেরও বেশি সময় আগে আমাদের অঞ্চলে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভিত্তিহীন, অন্যায় ও অসত্য মন্তব্য করেছেন। আমি আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রেসিডেন্ট তার এই বক্তব্য থেকে সরে আসবেন।
তিনি বলেন, যদি আপনারা এই ঘটনাকে গণহত্যা বলেন, তাহলে আয়নায় আপনাদের নিজেদের চেহারা দেখা প্রয়োজন। আমেরিকার আদিবাসীদের ওপর কী ঘটেছে, তাতেই সবকিছু পরিষ্কার হবে, আমি বিস্তারিত বলতে চাই না।
এর আগে গত শনিবার বাইডেন বলেন, মেডস ইয়েগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভৎস্য ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না। সূত্র: পার্সটুডে।
বার্তা বাজার/এসজে