দিল্লিতে করোনায় মৃতদের দাহ করতে কাঠের সংকট

করোনায় বেসামাল ভারত। রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতালে বেড, অক্সিজেন, অ্যাম্বুলেন্স সংকটের পর এবার মারা যাওয়াদের শেষ বিদায়ে দাহ করার কাঠেরও সংকেত দেখা দিয়েছে।

একইসাথে প্রয়োজনীয় জায়গার অভাবে অনেকে প্রিয়জনের মরদেহ দাহ করেছেন বাড়ির আঙিনায়, গাড়ির গ্যারাজে। গণচিতা সাজিয়ে একসাথে অনেক মরদেহ দাহ করা এর আগে ভারত কখনও দেখেনি। এবার দাহ করার লোকের সংকটও দেখা দিয়েছে দিল্লিতে। সবমিলিয়ে করোনায় দিল্লি যেন মৃত্যুপুরী।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লিতে প্রতিদিন প্রায় সাড়ে তিনশ’ করে কোভিড রোগী মারা যাচ্ছেন! এমন পরিস্থিতিতে ভারতীয় অন্যতম আধুনিক এ শহরের সব শ্মশানে উপচে পড়ছে মৃতদেহে। কোভিড আক্রান্ত হওয়ায় অন্ত্যেষ্টিতে পাওয়া যাচ্ছে না পরিবারের লোকজন। অনেকে লাশের খবরও নিচ্ছেন না। ফলে সৎকারের লোকেরও অভাব পড়েছে।

তাদের খবরে আরও বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের দিল্লির সারাইকালে খান শ্মশানে প্রতিদিন কমবেশি ৬০-৭০টি মরদেহ সৎকার হচ্ছে। যদিও হিসাব অনুযায়ী এখানে মাত্র ২২ জনের সৎকার করার ব্যবস্থা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেখানে তিনগুণ চিতাদাহ হচ্ছে। শহরে ২৫টি স্থায়ী শ্মশানের প্রত্যেকটিতেই এমন অবস্থা।

দিল্লিতে মারা যাওয়া কোভিড রাগীদের চিতা জ্বালাতে বেশকিছু অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। কিন্তু চিতা জ্বালানোর জন্য প্রয়োজনীয় দাহকাঠ এবং জনবলের প্রবল সংকট দেখা দিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর