ঈশ্বরগঞ্জে সড়কে নির্মাণ সামগ্রী রাখায় অর্থদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়কে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এক মালিককে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে অর্থদণ্ড আরোপ করেন।
উপজেলা সড়রের গার্লস স্কুল অ্যান্ড কলেজের রাস্তার মুখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে নির্মাণ সামাগ্রী রাখেন তরুণ চক্রবর্তী নামের এক ব্যক্তি। রাস্তার ওপর ইট, বালু, রহসহ অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণের কাজ করছিলেন। রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ওই সময় ভবন মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে মানুষের স্বাভাভিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরিফুল হক/বার্তাবাজার/ভিএস