করোনা ভাইরাসের টিকা আসতে কমপক্ষে আরো দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবন থেকে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র থেকে করোনা টিকার আনার উদ্যোগ নেয়া হয়েছে। তবে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে টিকা আসতে আরো দুই সপ্তাহ লাগবে। এর আগে দেশে টিকা আসার কোনো সম্ভাবনা নেই।
এদিকে টিকা নিয়ে চীনের উদ্যোগে ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালিভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে অংশ নেন বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রী ও সচিব বিষয়টি অবহিত করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম