মুনিয়ার মৃত্যুর ঘটনায় ৩০ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ

রাজধানীর শুলশানের একটি বাসা থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় বোন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোনহান আনভীরকে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো.নোমানের আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে আগামী ৩০ মে মামলার প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেনআদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা।

অন্যদিকে মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তা মঞ্জুর করেন।

এর আগে সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নিহত কলেজছাত্রীর বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সায়েম সোবহানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনেছেন তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর