নরসিংদীর রায়পুরায় পুরান বাজারের রঞ্জিত কুমার নামে এক তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ওই তরমুজ ব্যবসায়ী ৬ কেজির ওজনের একটি তরমুজ ৭৫ টাকা কেজি দরে ৪৫০ টাকায় বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দাকার এ জরিমানা করেন।
একই সময়ে শ্রীরামপুর বাজারে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পড়া নিশ্চিত করনের লক্ষে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি