মুনিয়াকে দাফনের স্থান নির্ধারণ

রাজধানীর গুলশান ২-এর একটি বাসা থেকে কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্ত শেষে তার পৈতৃক নিবাস কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) তার মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওয়ানা দিয়েছেন।

মুনিয়ার খালাতো ভাই ইকবাল হোসেন জানান, তারা মরদেহ নিয়ে কুমিল্লার উদ্দেশ্য রওনা দিয়েছেন। কুমিল্লায় আনুষ্ঠানিকতা শেষে নগরীর টমসমব্রিজ কবরস্থানে বাবা-মায়ের পাশে মুনিয়াকে সমাহিত করা হবে।

এদিকে কুমিল্লার মনোহরপুরে অবস্থিত মুনিয়াদের বাসা ‘সেতারা সদনে’ গিয়ে তার ভাইকে পাওয়া যায়। আশিকুর রহমান সবুজ তার একমাত্র বড় ভাই। পেশায় তিনি একটি ওষুধ কোম্পানীর চাকুরীজীবী।

আশিকুর রহমান জানান, তাদের বাবা- মা কেউ বেঁচে নেই। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মা সেতারা বেগম ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা। ছোট বোন মুশরাত জাহান কুমিল্লা মডার্ন স্কুলের শিক্ষার্থী ছিলেন। পাঁচ বছর আগে ঢাকায় চলে যান।

তিনি বলেন, মুনিয়া গত বছর এসএসসি পাস করেন। পরে ভর্তি হন মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। টুকটাক মডেলিং ও অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তবে খুব ভালো ছবি আঁকতে পারতেন।

উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) বিকালের দিকে গুলশান ২ এর ১২০ নাম্বার সড়কের একটি বাসা থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরকে। তিনি প্রায়ই ওই তরুণীর বাসায় সময় কাটাতেন বলে জানা গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর