প্রচণ্ড তাপমাত্রায় বৃদ্ধ রিকশাচালকের মৃত্যু

বরিশাল নগরীতে প্রচণ্ড রৌদ্রে ও অতিরিক্ত গরমে রিকশা চালানো অবস্থায় এক বৃদ্ধ চালক মারা গেছেন। হিটস্ট্রোক এই মৃত্যুর কারণ হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডে এই ঘটনা ঘটে। মৃত রিকশা চালকের নাম রাজা মিয়া (৬৭)। তিনি শহরের মথুরানাথ স্কুল গলির বুলবুল মিয়ার বাসায় ভাড়া থাকেন।

জানা যায়, রাজা মিয়া তার রিকশা নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছিলেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কাঁপুনি দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ল্যাবএইডে রেখেই সেবা দেয়ার চেষ্টা চালানো হয়।

বরিশাল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফিয়া সুলতানা বলেন, রাজা মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গরমের কারণেও মারা যেতে পারেন।

রাজা মিয়ার ছেলে ইমন মিয়া মুঠোফোনে জানান, তারা বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ঝালকাঠী চলে গেছেন। সেখানে তাকে দাফন করা হবে

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর