চায়ের দোকান থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজি সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে দশমিনা সদর হাসপাতালের সামনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দশমিনা থানা অফিসার ইনচার্জ চার্জ মোঃ জসীম বলেন, আটককৃত গাজী সালাউদ্দিন ২১ ফেব্রুয়ারী শহিদ ব্যাদিতে ফুল দেয়ার নামে সরকার বিরোধী শ্লোগান দেয়াসহ পুলিশের সাথে বাকবিতন্ড ও নলখোলা এলাকায় ককটেল বিস্ফোরণ মামলার আসামী।

উপজেলা ছাত্রদলেরসহ সভাপতি আবু ইউসুফ সম্রাট জানান, গাজী সালাউদ্দিন ইফতার করে মাগরিবের নামাজ শেষে হাসপাতালের সামনে চায়ের দোকানে চা খেতে বসলে তাকে দশমিনা থানা পুলিশ আটক করে নিয়ে যায়।

এদিকে উপজেলা ছাত্রদলের ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা।

এ বিষয়ে দশমিনা উপজেলা ছাত্রদল সভাপতি কাজী রিডেন বলেন, ‘সারাদেশে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় কাজী সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মূলত বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। তারই শিকার হলো উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী সালাউদ্দিন।’

ছাত্রদল নেতা গাজী সালাউদ্দিনের মুক্তির দাবি জানান উপজেলা ছাত্রদলের সভাপতি কাজি রিডেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর