রিসোর্ট কাণ্ডের সেই ঝর্ণাকে উদ্ধার করেছে ডিবি

হেফাজতের সদ্য সাবেক কমিটির শীর্ষ নেতা মামুনুল হকের দ্বিতীয় খ্যাত জান্নাত আরা ঝর্ণাকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঝর্ণার বাবা ও ছেলের দায়ের করা জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

শুটড় জাণায়, গত ১১ এপ্রিল জান্নাত আরা ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান জামি তার মাকে উদ্ধারের আবেদন জানিয়ে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া মঙ্গলবার (২৭ এপ্রিল) ঝর্ণার বাবা মেয়েকে উদ্ধারের জন্য কলাবাগান থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। এরপরই গোয়েন্দা পুলিশের একটি দল জান্নাত আরা ঝর্ণার অবস্থান জানার চেষ্টা করেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোহাম্মদপুরের একটি বাসায় ঝর্ণাকে আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই বাসাটি মামুনুল হকের বোন দিলরুবার বাসা।ঝর্ণাকে উদ্ধারের পর তার আইনগত অভিভাবকের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে এক নারীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর মামুনুল হক তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে এ সংক্রান্ত কোনও কাবিননামা দেখাতে পারেননি তিনি। মামুনুল হকের দাবি, শরিয়তের বিধি মোতাবেক তিনি ঝর্ণা নামের ওই নারীকে বিয়ে করেছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর