বন বিড়ালের ছানা উদ্ধার, চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর

বন বিড়ালের ছানা উদ্ধার করে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানার তত্বাবধায়ক আতিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

এ সময়ে সাংবাদিক তৌহিদুল আলম, সুমন শাহ, কোরবান আলী টিটু উপস্থিত ছিলেন।

চিড়িয়াখানার তত্বাবধায়ক তিনি বলেন, এটি একটি বিরল প্রজাতির বিড়াল। এটি হিংস্র নয়, বিলুপ্ত প্রায় এ ধরনের বিড়াল সংরক্ষণ প্রয়োজন। এটিকে আমরা চিড়িয়াখানার খাঁচায় দর্শনার্থীদের জন্য রাখব।

সোমবার গভীর রাতে আনোয়ারা উপজেলার মধ্যম চাতরী এলাকার মতি উল্লাহ মুন্সীর বাড়ির জিটিভি স্টাফ রিপোর্টার তৌহিদুল আলম এর বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

সাংবাদিক তৌহিদুল আলম বলেন, আমার বড় ভাই মাস্টার শহিদুল আলম বিগত দুই বছর ধরে বন বিড়াল ঘরের ছাদে অবস্থান করছে বলে জানায়। এবং রাতে বন বিড়ালগুলো বাইরে বের হয়ে আসলে বাচ্চারা ভয় পায়।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর