করোনা প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে বিভিন্ন সতর্কতা জারি

মহামারি করোনা প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন। মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো: তানজিল্লুর রহমান ভোমরা স্থলবন্দর পরিদর্শন করে এ নির্দেশনা প্রদান করেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্দরে ট্রাক প্রবেশের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত করা হয়েছ। সেটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে কঠোরভাবে পালনের আদেশ জারি করা হয়েছে।

বন্দরে প্রবেশের ক্ষেত্রে ট্রাক ড্রাইভার এবং হেলপার হাত ধৌত করে তাপমাত্রা পরিমাপ করতে হবে। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি অনুমোদন স্লিপে ট্রাক ড্রাইভার এবং হেলপারের তাপমাত্রা লিখে দিতে হবে। স্বাস্থ্য বিভাগের স্বাক্ষরের প্রেক্ষিতে কাস্টমস বিভাগ ট্রাক প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ, বিজিবি এবং বন্দর কর্তৃপক্ষ সহযোগিতা করবে।

উল্লেখ যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোমরা বন্দর দিয়ে যাত্রী আসা যাওয়া বন্ধ রয়েছ। তবে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর