অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময়

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস.এম মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুসহ সমাজের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিতি সকলেই খনিজ সম্পদ বালু অবৈধ পন্থায় উত্তোলন না করার আহবান জানান। পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতি বৈধ পথে বালু উত্তোলন প্রক্রিয়ায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি ঠিক রাখার জোড়ালো দাবী জানান স্থানীয়রা।

ইয়ামিন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর