খাল-বিল শুকিয়ে চৌচির: প্রখর রোদে নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া কামনা

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের বাসিন্দারা বৃষ্টি বর্ষণের জন্য প্রখর রোদে নফল নামাজ পড়ে দোয়া কামনা করেন। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য কাকুতি-মিনতি।

এ সময় তারা বলেন- বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ খাল-বিল নদীনালা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। টিউবওয়েলে এ উঠছে না পানি দেখা দিয়েছে খাবার পানির সংকট।

পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল সময় মত পানি দিতে না পারায় ধানে হচ্ছে না চাউল, পাট মরে যাচ্ছে, এবং বাদামসহ অন্যান্য ফসলের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন গ্রামের কৃষকগণ।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর